কথসহতযক সবধ ঘষর ছটগলপ নগরজবন ও গরময জবনর দবনদব
Abstract
সুবোধ ঘোষের রচনা সমূহের মধ্যে রয়েছে শহর জীবনএবং গ্রাম্য জীবনের মধ্যে এক দ্বন্দ্ব। তাঁর গ্রাম্য এবং নগর জীবনের লেখাগুলির মধ্যে রয়েছে এক দ্বন্দ্বময় অধ্যায়। তাঁর লেখা ছোটগল্পগুলির মধ্যে রয়েছে কিভাবে গ্রাম থেকে শহরের দিকে মানুষ পাড়ি দিয়েছে রুজি রোজগারের তাগিদে এবং এর প্রভাবে শহরাঞ্চলও জনকীর্ণ হয়েছে, একই রকম ভাবে শহরে বেড়েছে গ্রামের লোকের চাপ যার ফলে শহর জীবনও হয়ে গিয়েছে দুর্বিষহ। গ্রামের লোকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ছুটে চলেছে শহর পানে আর শহরের লোকেরা জনকীর্ণতায় এবং ছোট জায়গার মধ্যে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে স্থান সংকুলতার জন্য। সুবোধ ঘোষের ছোটগল্পের মধ্যেই আমরা পাই এই দ্বৈত রূপ ও দুটি ভিন্ন ধর্মী শহর ও গ্রামের ভিন্নতা যা এক কথায় অনবদ্য ও অসামান্য। আমাদের এই গবেষণাধর্মী লেখার মূল লক্ষ্যই হল কথাসাহিত্যিক সুবোধ ঘোষের কথাসাহিত্যে নগরজীবন ও গ্রাম্য জীবনের দ্বন্দ্ব।
How this paper connects to the literature. Drag to explore, click any node to open that paper.
